রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সেতুর সংযোগ সড়কে 'ব্যারিকেড' অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন


প্রকাশ :

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনকারী তিস্তা নদীর ওপর নির্মিত ‘গঙ্গাচড়া (মহিপুর) সেতু’ দিয়ে ভারী যান চলাচলে প্রতিবন্ধকতা সংযোগ সড়কে বসানো ‘ব্যারিকেড’ অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে দুপুরে) কালীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে লালমনিরহাট জেলাবসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাকিনা ইউনিয়ন যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক হুমায়ুন কবির বাবু জেলাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে বাস, ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে। বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫০কিলোমিটার সড়ক বেশি ভারী যানবাহন চালাতে হয়। কাকিনা-মহিপুর রংপুর সড়কে প্রশাসনের দেওয়া ব্যারিকেড স্থাপন করায় বাস ও ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। এতে প্রায় ৫০ কিলোমিটার ঘুড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক রংপুর প্রবেশ করতে হয়। এতে অর্থ ও সময়ের ব্যাপক অপচয় হয়।

হুমায়ুন কবির বাবু আরো বলেন, কাকিনা থেকে রংপুর এই সড়কটি প্রথমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার ও প্রশস্ত করার পর বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী জানানো হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,কাকিনা - মহিপুর রাস্তাটি স্থানীয় সরকার আওতাধীন তাই এ রাস্তা দিয়ে বাসসহ ভারী যানবাহন অনুমতি নেই। ‘সংবাদ সম্মেলনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

সংবাদ সম্মেলনে প্রেসক্লাব,কালীগঞ্জ,লালমনিরহাটের সভাপতি, সাধারন সম্পাদক, সদস্যবৃন্দ ও স্থানীয় সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।