রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আওয়ামী লীগ নেতাকে মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে সোপর্দ


প্রকাশ :

চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ফোরকানকে (৫২) মারধরের পর মাথা ন্যাড়া করে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আয়েশাবিবির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফোরকান রাউজান উপজেলার পূর্ব গুজরা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং একটি ভাঙচুর মামলার আসামি। পুলিশ জানিয়েছে, মুনিরীয়া যুব তবলীগ কমিটির কার্যালয় ভাঙচুরের মামলায় তিনি অভিযুক্ত। আহত অবস্থায় তাকে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।