রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে বাধা


প্রকাশ :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে শনিবার সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশ বাধা দেয়। নগর ভবন থেকে শুরু হওয়া মিছিল পল্টন এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। ইশরাকের অনুসারীরা তা ভাঙার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে নগর ভবনে ফিরে যান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না। সাধারণ কর্মচারীরাও আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নগর ভবনের কার্যক্রম বন্ধ করে দেয়। আন্দোলনকারীরা বলেন, শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

উল্লেখ্য, ২৭ মার্চ ট্রাইব্যুনাল রায়ে ইশরাককে মেয়র ঘোষণা করে এবং ২৭ এপ্রিল ইসি গেজেট প্রকাশ করে। স্থানীয় সরকার বিভাগ আপিল না করার সিদ্ধান্ত জানালেও এখনও শপথ গ্রহণ হয়নি।