রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট রেলওয়ে টেলিযোগাযোগ বিভাগের সাবেক কর্মচারী শামসুল হক বসুনিয়ার ইন্তেকাল


প্রকাশ :

লালমনিরহাট রেলওয়ে টেলিযোগাযোগ বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী শামসুল হক বসুনিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর।

গত বুধবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে লালমনিরহাট পৌরসভার নবীনগর এলাকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ১৫ মে বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে মরহুমের লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক প্রতিবন্ধী পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শামসুল হক বসুনিয়ার ইন্তেকালে তার জামাতা প্রকৌশলী জিলান হোসেন সোহেল এবং লালমনিরহাট বার্তা পত্রিকার বার্তা সম্পাদক ও মরহুমের নাতিজামাই সৈকত ইসলাম এক বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।