রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ময়মনসিংহে লুট হওয়া পুলিশের শর্টগান উদ্ধার


প্রকাশ :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় লুট হওয়া বাংলাদেশ পুলিশের একটি শর্টগান উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাঝিরঘাট থানারপাড় এলাকার বেতবাড়ী উচ্চ বিদ্যালয়ের মাঠের বালুর টিবি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি বেতবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বালুর টিবির ওপর একটি শর্টগান পড়ে থাকতে দেখেন। পরে তারা ফুলবাড়িয়া থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শর্টগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। অস্ত্রটির গায়ে ‘বাংলাদেশ পুলিশ (বিপি)’ লেখা রয়েছে।

এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুকনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টগানটি দেশের অন্য কোনো থানা বা এলাকা থেকে লুট হওয়া। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। তদন্ত সাপেক্ষে অস্ত্রটি যার এখান থেকে লুট হয়েছিল, সেখানে ফেরত পাঠানো হবে।