ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে শতাধিক দোকান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।
ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডের পর নিরাপত্তা জোরদারে এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযানে পুলিশ, আনসার ও বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিচ্ছেন।
এছাড়া, নিরাপত্তা নিশ্চিত করতে টিএসসি ফটক বন্ধ, রাত ৮টার পর জনসাধারণের প্রবেশ নিষেধ, সিসিটিভি, পর্যাপ্ত আলো, পুলিশ বক্স স্থাপনসহ ৭টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।