রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

আখাউড়ায় দুই ভারতীয় নাগরিক আটক


প্রকাশ :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউতলা এলাকা থেকে বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন।

তারা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জয়পুর এলাকার মান্নান মিয়ার ছেলে মুন্না মিয়া (২৪) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২১)। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার সাংবাদিকদের জানান, তারা অবৈধ পথে বাংলাদেশে আসে। ব্যক্তিগত কাজে তারা বাংলাদেশে আসে বলে বিজিবিকে জানিয়েছে।