রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে বিজিবি সদস্যের মৃত্যু, আহত ৪


প্রকাশ :

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে টহলরত অবস্থায় বজ্রপাতে রিয়াদ হোসেন (৩২) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) রাত ১টার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ারচর-খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি হাবিলদার জসিম, সিপাহি নাদিম, সিপাহি শাহীন ও আনসার সদস্য ফেরদৌসসহ আরও ৪ জন আহত হন।

আহতদের মধ্যে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুজনকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিজিবি ও স্থানীয় পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।