রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযা ১৮ কোটি টাকার জাল ও মাছসহ ১২টি নৌকা আটক


প্রকাশ :

দেশের সমুদ্রসম্পদ রক্ষা ও জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনীর চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বঙ্গোপসাগরে বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২ মে) কক্সবাজারের ডাউন ও তৎসংলগ্ন এলাকায় ‘বানৌজা শহীদ ফরিদ’ জাহাজের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২টি মাছ ধরার নৌকা আটক করা হয়।

মঙ্গলবার (১৩ মে) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযানে আটক নৌকাগুলো থেকে জব্দ করা হয় প্রায় ৪ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জাল এবং ২২০ কেজি মাছ। এসব অবৈধ মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৮ কোটি টাকা।

এ সময় মাছ ধরায় জড়িত ৬১ জন জেলেকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে কক্সবাজারের আলী আকবর ডেইলঘাট এলাকায় জব্দকৃত সব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং আটক জেলেদের স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর এই চলমান অভিযানে এ পর্যন্ত প্রায় ১৯৩ কোটি টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

২০২৫ সালের ৫৮ দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা অভিযান সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী দৃঢ় প্রতিশ্রুতির সঙ্গে কাজ করে যাচ্ছে।