রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাটে যুবদলের আহ্বায়ক কমিটির আনন্দ মিছিল


প্রকাশ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করায় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে  মঙ্গলবার (১৩মে) সন্ধ্যায় শহরের মিশন মোড় থেকে ওই আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা বিএনপির হামার বাড়ি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্টিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বক্তব্যে জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিস ভিপি আনিস ও সদস্য সচিব হাসান আলী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর প্রতি কৃতজ্ঞতা জানান।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,  দীর্ঘ ১৫ বছরের স্বৈরশাসনের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশের মানুষদের ঐক্যবদ্ধ করে জাতীয়তাবাদী শক্তিকে কাজ করতে হবে। বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, নতুন কমিটি সকলকে নিয়ে বিএনপিকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে কাজ করে যাবে।