রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


প্রকাশ :

আলোচিত ব্যবসায়ী  এস আলম গ্রুপের ১৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার (১৩ মে) দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) তাহাসিন মুনাবীল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল  জজ জাকির হোসেন  এ আদেশ দেন।

নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিরা হলেন- এস আলম গ্রুপের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আকিজ উদ্দিন, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোজাম্মেল হক, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম, মো. আলমাছ আলী, বেদার উল ইসলাম, মো. জসিম উদ্দিন, রোখসানা খাতুন, রবিয়া খাতুন, নাছির উদ্দিন, মুহাম্মদ সাইফুউদ্দিন, মো. গোলামুর রহমান, এস এম জামাল উদ্দিন, হাসমত আরা বেগম ও মুহাম্মদ সাইফু উদ্দিন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, এস আলম গ্রুপের স্বার্থসংশ্লিষ্ট ‘সত্তা’ ও ‘সত্তার’ সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মানিলন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে টিম গঠন করা হয়েছে। তারা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে উল্লেখিত আসামিরা যে কোন সময় দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে। তাই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রয়োজন।