রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবা-মা গ্রেপ্তার


প্রকাশ :

কুড়িগ্রামের সদর উপজেলায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি (১৫) কে হত্যা করেছেন তার বাবা জাহিদুল ইসলাম। এ ঘটনায় জাহিদুল, তার স্ত্রী মোর্শেদা বেগম এবং ভাইয়ের স্ত্রী শাহিনুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গভীর রাতে রড ও দা দিয়ে মেয়েকে কুপিয়ে হত্যার পর মরদেহ ফেলে রেখে খড়ের গাদায় আগুন দেন তারা। পরে নিহতের চাচা খলিল হক মামলা করলে তদন্তে মূল ঘটনা প্রকাশ পায়। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করেছেন।