রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন


প্রকাশ :

লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১২ মে) কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন নতুন এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে আনিছুর রহমান আনিছকে আহ্বায়ক এবং মো. হাসান আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও নাজমুল হুদা লিমন, জাহাঙ্গীর আলম আনন্দ ও মিজানুর রহমান লাভলুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।