শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত


প্রকাশ :

রংপুরের কাউনিয়ার বুড়াইল ব্রিজের কাছে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মীরবাগের  বুড়াইল ব্রিজের কাছে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনা নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা মাস্টারপাড়া গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪৫) ও কবির মামুদ গ্রামের নিবারণ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় কুমার রায় (৪২)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেল যোগে তারা ফুলবাড়ি ফিরছিলেন বেলাল ও সঞ্জয় কুমার । মীরবাগের বুড়াইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ আলী পরিবহন নামে একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, মরদেহ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।ঘাতক বাস ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় একটি মামলা করা হয়েছে।