রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল


প্রকাশ :

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (১২ মে) মামলার নথিপত্র ও সিডিসহ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়। প্রসিকিউশন বিভাগ যাচাই-বাছাই শেষে ‘ফরমাল চার্জ’ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করবে।

এর আগে চানখারপুল হত্যাকাণ্ডে ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। ২০২3 সালের জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ নিহত হলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব মামলা হয়।