কুড়িগ্রামের রাজারহাটে গতিয়াশাম কমিউনিটি ক্লিনিক রক্ষার দাবিতে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নদী শত্রু কুচক্রী মহলের অবৈধভাবে ব্যবহারে ক্লিনিক ভবনের ফ্লোরের ৬-৭ ফুট দেবে যায় তারই প্রেক্ষিতে রোববার বিকেলে গতিয়াশাম গ্রামের ফুসফুস ক্লিনিক রক্ষার দাবিতে এ পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা নদীশত্রু কুচক্রী মহলকে আইনের আওতায় এনে শাস্তির দাবি ও গতিয়াশাম গ্রামের ফুসফুস ক্লিনিক ভবন রক্ষা ও পনুরায় চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানান।
জানাগেছে,২০১৮-২০১৯ অর্থবছরে প্রায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে আট শতাংশ জমির উপরে কমিউনিটি ক্লিনিক ভবন নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।প্রায় ৪বছর পুর্বে তিস্তা উত্তর তীরে তীব্র ভাঙন সন্নিকটে আসলে পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ প্রোটেকশনে রক্ষা ক্লিনিক।ভাঙন থেকে রক্ষা পেলেও ক্লিনিকে কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ।
সমাবেশে বক্তব্য রাখেন নদী ভাঙনে বাস্তুচ্যুত আলম মহুরি,আব্দুস ছালাম,হাসান জিহাদি,রাশেদুল ইসলাম, রমজান আলী,তানজিম হোসেন,নাজমুল হুদা।এসময়ে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম দুলাল,ফেরদৌস ইসলাম,নুরুন্নবী মিয়া,নুর মোহাম্মদসহ স্থানীয় বাসিন্দাগণ।