লালমনিরহাটের পাটগ্রামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পৌর কমান্ড গঠন করা হয়েছে।
রোববার (১১ মে) সকাল ১১ টায় পাটগ্রাম উপজেলা কমান্ড কর্তৃক পৌর কমান্ড গঠন করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন
উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) শহিদুল্লাহ প্রধান। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান, যুগ্ম আহ্বায়ক ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, ফজলুল হক ও জহির উদ্দিন প্রমুখ।
শেষে বীর মুক্তিযোদ্ধা আবু তৈয়বকে পৌর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর হককে ডেপুটি কমান্ডার করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পৌর কমান্ড গঠন করা হয়।