রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে চর বিষয়ক মন্ত্রণালয় দাবিতে সংলাপ


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে চরাঞ্চলে বসবাসকারি মানুষের জন্য চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে উন্নয়ন কমিটি রাজারহাট উপজেলার আয়োজনে তিস্তা নদীর চরাঞ্চলে বসবাসকারী মানুষের সঙ্গে চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিতে বুড়িরহাট স্পারবাধ সংযোগ রাস্তায় মানববন্ধন শেষে সংলাপ অনুষ্ঠিত হয়।চর উন্নয়ন কমিটির উপজেলা আহ্বায়ক বাসেত সরকার বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সদস্য সচিব সাংবাদিক আশরাফুল হক রুবেল,চর উন্নয়ন কমিটির জেলা যুগ্ন আহ্বায়ক আজিজুর রহমান দুলু।চর উন্নয়ন কমিটির উপজেলা সদস্য সচিব শহিদুর রহমান খোকনের সঞ্চালনায় আরও বক্তব্য রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান,উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, চর উন্নয়ন কমিটির উপজেলা যুগ্ন আহ্বায়ক বাবলু মিয়া,ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রবিউল ইসলাম দুলাল,সাবেক সাধারণ সম্পাদক রুম্মান হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব নয়ন আলী,যুগ্ম আহ্বায়ক ওয়াজেদ আলীসহ আরও অনেকে।