রংপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সকল অংশের ঐক্যের লক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভা হয়েছে। শনিবার (১০ মে) দুপুরে নগরীরএকটি কমিউনিটি সেন্টার মিলনায়তনে সভায় মূখ্য উদ্যোক্তা ছিলেন, ব্যারিস্টার ফারাহ খান। বক্তব্য রাখেন, জাসদ নেতা সাব্বির আহমেদ, আমিনুল ইসলাম রাজু, অ্যাড. রফিকুল ইসলাম মুকুল, শফিয়ার রহমানসহ অন্যরা। আগামী জাতীয় নির্বাচনে কোন দলে শরিকনা হয়ে ৩’শ আসনে নির্বাচন করার কথা জানান বক্তারা।
ব্যারিস্টার ফারাহ খান বলেন, বড় দলের নেতারা আমাদের একটি দুটি আসন দেয় আর আমরা সেই আসন নিয়ে খুশি হয়ে যাই। কিন্তু জাসদ ইহতে পারতো এই দেশের মুল কান্ডারী। আমরা আওয়ামীলীগ বা বিএনপির সাথে জোট বেঁধে রাজনীতি করে এলাকায় যেতে পারিনা।কিন্তু আমরা অন্য দলের জন্য কেন শাস্তি ভোগ করবো।জাসদ ভোটের রাজনীতিতে বিশ্বাসী। একটি বা দুটি আসনের জন্য বড়-বড় দলের সাথে যুক্ত হয়ে ক্ষমতায় যাওয়ার দরকার নেই। আমরা জাতীয় সমাজতান্ত্রিক দলের সকল অংশকে এক করে এবার ৩’শ আসনে প্রার্থী দেবো। ১৯৭২ সালে জাসদ একটি বটগাছ ছিল। কিন্তু সেই জাসদ ব্যক্তি স্বার্থে খন্ড বিখন্ড হয়ে গত ৫৩ বছরে পরগাছা হয়ে গেছে। জাসদ কোন নেতার দল নয়, জাসদ কর্মীদের দল। জাসদের কর্মীরাই এ দলের প্রাণ ও শক্তি। তাই জাসদকে আবারো কর্মীদের কাছে ফিরিয়ে নিতে হবে।
তিনি বলেন, ৫৩ বছরে আমরা আমাদের কোন সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করতে পারিনি। আমাদের সব সভাপতি-সাধারন সম্পাদক সিলেকশনের মাধ্যমে পদে বসেছেন। কিন্তু এবার আমরা কর্মীরা মিলে জাসদের ইতিহাস গড়বো। কর্মীরা নির্বাচনের মাধ্যমে দলের নেতা নির্বাচন করবে।