রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নরসিংদীতে স্ত্রী-সন্তানের সামনে সাংবাদিকের ওপর হামলা


প্রকাশ :

নরসিংদীতে স্ত্রী ও শিশুসন্তানের সামনে দেশ টেলিভিশনের প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক আকরাম হোসেনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ মে) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে আকরামের ওপর হামলার চেষ্টা করে, তবে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার সময় তার স্ত্রী, শিশু সন্তান ও এক আত্মীয় উপস্থিত ছিলেন।

নরসিংদী প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন হামলার নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।