আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার (১০ মে) সকালেও শাহবাগ মোড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে শাহবাগ, কাটাবন ও মৎস্যভবন এলাকায় সড়ক বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনের চলাচলে বাধা দেওয়া হচ্ছে না।
বিক্ষোভকারীরা রাতেও শাহবাগে অবস্থান করেছেন এবং সকালে নতুন করে অনেকে যোগ দেন। তারা ‘লীগ ধর, জেলে ভর’সহ নানা স্লোগান দেন।
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে জানিয়েছেন, ঢাকার বাইরে ব্লকেড নয়, বরং জমায়েত ও সমাবেশ করতে হবে।
গত বৃহস্পতিবার যমুনার সামনে অবস্থান ও শুক্রবার বিকেল থেকে শাহবাগ অবরোধের পর আন্দোলনকারীরা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত ‘শাহবাগ ব্লকেড’ চলবে। আজ বিকেল ৩টায় সেখানে গণজমায়েত কর্মসূচি রয়েছে।