রংপুরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বেলুন উড়িয়ে,ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু। এ সময় রংপুর মেট্রোপলিটন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম পটু, রুবায়েত হোসেন, পরিচালক সাব্বির আহমেদসহ রংপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে এ মেলায় শিশুদের বিভিন্ন রাইড ও নানা পণ্যের ১২০টি স্টল রয়েছে। প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে মেলায় পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। মেলা উদ্বোধনের পর পর দর্শনার্থীদের ঢল নামে। শিশুসহ নানা বয়সী মানুষেরা বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করেন। মেলার দোকান গুলোতে নানা বয়সী ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু বলেন, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের তাদের পণ্যের প্রচারসহ ব্যবসা-বাণিজ্যে গতি আনতে মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া রংপুরে বিনোদনের জায়গার অভাব রয়েছে। মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড আনা হয়েছে। এখানো নানা পণ্যের দোকানের পাশাপাশি খাবারের দোকানও রয়েছে। নানা বয়সী মানুষেরা মেলায় এসে ভাল সময় পাড় করতে পারবেন বলে আশা করছি। এছাড়া সামনে ঈদের ছুটি রয়েছে। মেলায় পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর ভাল স্থান হতে পারে মেলা। মেলায় আগতদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।