রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানির জন্য আগামী ১৩ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার (৭ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চ এ সিদ্ধান্ত দেন।
এর আগে ২০১৩ সালে হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে এবং ২০১৮ সালে নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করে। পরে জামায়াত আপিল করে, যা ২০২৩ সালে 'ডিসমিস ফর ডিফল্ট' হিসেবে খারিজ হয়। তবে গত বছরের অক্টোবর মাসে সেই আপিল পুনরুজ্জীবিত করার অনুমতি দেয় আপিল বিভাগ, যা জামায়াতকে আইনগত লড়াইয়ের সুযোগ তৈরি করে দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে জামায়াত ও শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করে সরকার, যা পরে বাতিল করা হয়।