রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

১৭ বছর পর বাবার বাড়িতে ফিরলেন জোবাইদা রহমান


প্রকাশ :

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

একই ফ্লাইটে চার মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া এবং সঙ্গে ছিলেন ছোট ছেলে কোকোর স্ত্রী শামিলা রহমান।

ফেরার পর জোবাইদা রহমান উঠছেন তার বাবার ধানমন্ডির ৫ নম্বর সড়কের ‘মাহবুব ভবন’-এ, যেখানে বর্তমানে তার মা সৈয়দা ইকবাল মান্দ বানু ও বড় বোনের পরিবার বসবাস করছেন।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে দেশ ছাড়েন জোবাইদা। দুর্নীতি মামলায় তার তিন বছরের সাজা হয়। লন্ডনে থাকাকালে তিনি ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে এমএসসি ডিগ্রি নেন। ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাস করে ১৯৯৫ সালে বিসিএসে প্রথম হয়ে সরকারি চাকরি শুরু করলেও ২০০৮ সালে বরখাস্ত হন।

জোবাইদার বাবা মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনীর সাবেক প্রধান ও এরশাদ সরকারের মন্ত্রী। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী ছিলেন তার চাচা।