রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ভোলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২


প্রকাশ :

ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী জাহিদুল ইসলাম দিদার ও অরবিন্দু টিটুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা শহরের ফাজিল মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন।

স্থানীয়রা জানান, কমিটি গঠন উপলক্ষে সভা চলাকালীন দুই পক্ষের সমর্থকরা বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে সন্ধ্যায় দুই পক্ষের বিক্ষোভ মিছিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

দুই প্রার্থীই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন। তজুমদ্দিন উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু জানান, সংঘর্ষকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। থানার ওসি বলেন, এখনো কোনো পক্ষ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।