রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মোগলহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


প্রকাশ :

গত ৫ মে মোগলহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে ডায়াবেটিস, মেডিসিন, গাইনী, চক্ষু, দন্ত এবং শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ও তত্ত্বাবধায়ক   ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ডায়াবেটিক সমিতি, লালমনিরহাট পরিচালিত ডা.সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল  এর সহযোগিতায় বিনামূল্যে অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পের সার্বিক আয়োজনে ছিলেন ডায়াবেটিক সমিতির  আজীবন সদস্য মোগলহাটের কৃতি সন্তান লিয়াকত আলী সবুজ,বিশিষ্ট সমাজসেবী  ফরহাদ হোসেন, ও জাহিদুল ইসলাম প্রমূখ।

ডায়াবেটিক সমিতির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আমিরুল হায়াত আহৃমেদ মুকুল এর নেতৃত্বে চিকিৎসক, নার্স, টেকনিসিয়ানসহ ১৫ সদস্যের একটি দল ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এই  ৩ শতাধিক রোগীর পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান  করেন।আগত রোগী ও এলাকার জনসাধারণ এই উদ্যোগের প্রশংসা করেন।