রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুরে সাবেক এমপিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানব বন্ধন সমাবেশ


প্রকাশ :

রংপুরে নীলফামারী-১ আসনের সাবেক এমপি, বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দুদকের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে মানব বন্ধন সমাবেশ হয়েছে।

শনিবার (৩ মে) সকালে বিভিন্ন পেশাজীবি সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসী’র উদ্যোগে রংপুর প্রেসক্লাব প্রাঙ্গনে কর্মসূচীতে সভাপতিত্ব করেন,কর্মসূচির প্রধান সমন্বয়ক ডঃ মোঃ মোতাহের হোসেন ফায়ার। বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবী ডন,জেলা যুবলের সভাপতি নাজমুল ইসলাম নাজু, যুবদল নেতা মনিরুজ্জামান সুইডেন, অ্যাড. শফি কামাল, জিয়া পরিষদের  রোকনুজ্জামান রোকনসহ অন্যরা। 

বক্তারা বলেন, ফখরুদ্দিন সরকারের আমলে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড দুদুককে ব্যবহার করে শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই সাথে ২০০৮ সালে তড়ি ঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করা হয়। দুদকের একটি মামলায় তাকে আদালত সাজা দেয়। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ২৯ এপ্রিল প্রকৌশলী তুহিন আদালতে আত্মসমর্পণ করেন। এই দিন দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।মানববন্ধন সমাবেশে অবিলম্বে শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা।