রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

হাতীবান্ধায় মিথ্যা মামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন


প্রকাশ :

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া বেগমের বিরুদ্ধে চাঁদা দাবি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার ভেলাগুড়ি-হাতীবান্ধা সড়কে দইখাওয়া বাজার ব্যবসায়ী সমিতির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীরা অংশ নেন। 

ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শারাফাত আলী বলেন, শুধু টাকা না পাওয়ার কারণেই আব্দুস সোবাহানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রধান শিক্ষক সুফিয়ার অবিলম্বে বহিষ্কার দাবীম করছি।

স্থানীয় ব্যবসায়ী হারুন অর রশিদ বলেন, সোবাহান একজন ভদ্র ও মিষ্টভাষী মানুষ। প্রধান শিক্ষক সুফিয়া বেগম তাকে ডেকে নিয়ে মারধর করেন এবং জিম্মি করে ১৫ লাখ টাকা দাবি করেন। টাকা না পেয়ে তিনি নিজেই একটি মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে পাঠিয়েছেন।

মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সোবাহানের নিঃশর্ত মুক্তি দাবী করেন।

উল্লেখ্য গত ২৮ এপ্রিল স্কুল ছুটি শেষে বাড়ি যাওয়া সময় যৌন হয়রানির অভিযোগে জনতার হাতে আটক হওয়া মুদি দোকানদার সোবাহানের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলাটি করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত আব্দুস সোবাহান উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামের বাসিন্দা।