আয়কর ফাঁকির মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে শাহরিন ইসলাম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৬ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন শাহরিনের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও শেখ সাকিল আহমেদ রিপন। শাহরিন নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য।
আয়কর ফাঁকির মামলায় ১৭ বছর আগে শাহরিনের জেল-জরিমানা হয়। সম্প্রতি তিনি দেশে ফেরেন। গতকাল তিনি এই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।