লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
গত ২৮ এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার মদাতী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
জানা গেছে, মদাতী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় জাকিরুল হক নামের একজনকে ২০১০ সালের মাটি কাটা ও বালু উত্তোলন নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারা অনুযায়ী এই জরিমানা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেলিম মালিক, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়।
উপজেলা প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।