লালমনিরহাটে বৃহস্প্রতিবার রাত ৩ টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তর সংলগ্ন হাড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফেজিয়া মাদরাসার দেয়ালে ডাম ট্রাকের ধাক্কায় ১২ জন শিক্ষার্থী আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ রা¯তার পাশের মাদরাসার দেয়ালে ধাক্কা দেয় ঘাতক ট্রাক এতে ঘুমšত ছোট ছোট ছাত্রদের উপর দেয়াল ভেঙে পড়ে কয়েকজন ছাত্র আহত হয়। পরবতীতে সেনাবাহিনী সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের দ্রæত হাসপাতালে নিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্য ৩জন এর অবস্থা আশঙ্কা জনক। সচেতন মহল জানায়, মহাসড়ক থেকে মাদরাসাটি ৫ ফিট কাছেই হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক কতৃপক্ষ মাদরাসার সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মান করে দেয় তাহলে ঝুঁকি কমবে।
লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আ:কাদের জানায় যে বিষয়টটি আমাদের জানানো হয় নি। এখনে জানতে পারলাম।আমরা খুব দ্রুত খোজ নিচ্ছি।