রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

নারী সংস্কার প্রস্তাবনা পরিবার ভাঙার গভীর নীলনকশা: শায়খ আহমাদুল্লাহ


প্রকাশ :

আলোচিত ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ দাবি করেছেন, নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাংলাদেশের পরিবার ব্যবস্থাপনা ধ্বংসের একটি গভীর নীলনকশা। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেন, ৩১৮ পৃষ্ঠার এই প্রস্তাবনায় কমিশন সদস্যদের অন্ধ পশ্চিমাপ্রীতি ও দাসত্বের ছাপ স্পষ্ট। আহমাদুল্লাহ জানান, এই কমিশন দেশের নারীদের প্রতিনিধিত্ব করে না; বরং তারা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসারী।

তার মতে, জাগতিক জ্ঞান-বিজ্ঞানে পশ্চিমারা এগিয়ে থাকলেও, পারিবারিক জীবনের সুখ-শান্তিতে বাংলাদেশ তাদের চেয়ে বহু এগিয়ে। সংস্কারের নামে পশ্চিমা কৃষ্টি আমদানি করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, যা দেশবাসী কোনোভাবেই মেনে নেবে না।