রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

মনিরামপুরে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার


প্রকাশ :

যশোরের মনিরামপুর উপজেলার খাটুয়া ডাঙ্গা গ্রামের নিজ বাড়ির দ্বিতীয় তলা থেকে সুখজান (৩০) নামের এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে মনিরামপুর থানা-পুলিশ। তিনি খাটুয়াডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ (চাতাল মিন্টুর) তৃতীয় স্ত্রী। 

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৭ এপ্রিল) রাতে দোতলা ভবনের একটি কক্ষের মধ্যে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে রেখে যায়। সোমবার ভোরে প্রতিবেশীরা তার মরদেহ দেখতে পেয়ে মনিরামপুর থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠায়।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, এ ঘটনার সাথে জড়িত আসামিদের আটক করার চেষ্টা চলছে।