রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাজারহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন


প্রকাশ :

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হাতে তুলে দিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান।

শুক্রবার(২৫এপ্রিল) দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে অগ্নিদগ্ধ দুইজনের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।পাশাপাশি অগ্নিদগ্ধ গবাদিপশুর সরকারি চিকিৎসা,বসতঘর বিনির্মাণ কাজে উপজেলা প্রশাসনের তরফ থেকে সহায়তা আশ্বাস প্রদান করেন তিনি।

ইউএনও আরও বলেন,আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে সাময়িক খাদ্য সহায়তা প্রদান করছি,খোঁজ খবর রাখছি,পাশাপাশি আমরা পরবর্তী অন্যন্যা সুবিধাগুলো দ্রুত দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছি।

গত মঙ্গলবার(২২এপ্রিল) রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামের বাসিন্দা আমজাদ আলীর বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র, গবাদিপশু আগুনে পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে।

একই সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তায় করেন রাজারহাট উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: আনিছুর রহমান লিটন।

এসময় উপস্থিত ছিলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের আমজাদ আলী, সিরাজুল,শফিকুল ইসলাম,ছিনাই ইউনিয়ন পরিষদ সদস্য মো: আবুল কালাম আজাদসহ আরও অনেকে।