রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান


প্রকাশ :

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান (৭৩)। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের ফজলে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে গত ২৪ এপ্রিল, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ((ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)) । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বার্তা পত্রিকার সম্পাদকের শোক : 

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বদিয়ার রহমানের মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা গেরিলা লিডার এস, এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।