রংপুর নগরীর মডার্ন মোড় বাসস্ট্যান্ড থেকে বুধবার রাতে মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ছয় চাঁদা বাজকে গ্রেফতার করেছে।তারা সড়ক পরিবহনের সঙ্গে জড়িত বলে পুলিশ জানায়।
এ সময় চাঁদাবাজির দু’ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন - মোখলেছুর রহমান (৪৬), ফরিদ খান মিঠু (৫৪), শামীম হোসেন (৪৮), আশিষ কুমার চক্রবর্তী (৫৪), আনোয়ার হোসেন (৪৬), দীপক সরকার (৪৮)। তারা দীর্ঘ দিন ধরে পরিবহন সেক্টরে এই চাঁদাবাজি করে আসছিল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার রাতে রংপুর নগরীর মডার্ন মোড় বাসস্ট্যান্ড থেকে সড়ক পরিবহনের সঙ্গে জড়িত ছয় চাঁদা বাজকে গ্রেফতার নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার মডার্ন মোড় বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্প-এর যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন দূরপাল্লার বাসে চাঁদাবাজি কালে ছয় জন চাঁদা বাজকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।