রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেফতার করেছে র্যাব-১ এবং র্যাব-১৩ এর যৌথ অভিযানে গাইবান্ধার সদর এলাকার শাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন অধিনায়কের পক্ষে র্যাব ১৩‘র বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ।
বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে যৌথ অভিযানের মাধ্যমে র্যাবের একটি চৌকস আভিযানিক দল গাইবান্ধা জেলার সদর থানার শাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের জনৈক মোঃ এরশাদ হোসেনের বসতবাড়ী থেকে গ্রেরতার করে।
র্যাব জানায়,সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বনানী থানার চাঞ্চল্যকর প্রাইম ইউনিভার্সিটির জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহার নামীয় ১নং আসামী মোঃ মেহেরাজ ইসলাম (২০) গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে ২৩ এপ্রিল বিবেল সাড়ে চারটার দিকে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে মেহেরাজ ইসলাম(২০), পিতা-নুরুর ইসলাম সরদার, মাতা-পারভীন বেগম, স্থায়ী সাং-বাসা-গ ১২৬/১ হাজারীবাড়ী, মহাখালী, থানা-বনানী, জেলা-ঢাকা’কে আত্মগোপনে থাকা অবস্থায় র্যাব-১, সিপিসি-১ উত্তরা ক্যাম্প এর সহযোগিতায় র্যাব-১৩, সিপিসি-৩,গাইবান্ধা জেলার সদর থানার শাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের জনৈক মোঃ এরশাদ হোসেনের বসতবাড়ী থেকে গ্রেরতার করে।