লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার ভোটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুস সামাদ মাস্টার ২১ এপ্রিল সোমবার দিবাগত রাত ১১.৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
উল্লেখ্য, মরহুম আব্দুস সামাদ মাস্টার লালমনিহাট জেলার আলোকিত মানুষ,দেশের ব্যাংকিং সেক্টরে অন্যতম ব্যক্তিত্ব শিল্প ঋণ সংস্থার অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মরহুম এম, এ, হাকিম এর ছোট ভাই। আজ বাদ যোহর ভূল্যারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণ মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ।
বার্তা সম্পাদকের শোক
কালিগঞ্জ উপজেলার ভোটমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সামাদ এর মৃত্যুতে লালমনিরহাট বার্তা পত্রিকার সম্পাদক গেরিলা লিডার এস এম শফিকুল ইসলাম কানু এক বিবৃতিতে গভীর শোক, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন পূর্বক মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।