কুড়িগ্রামের রাজারহাটে সহায়-সম্বলহীন ঠিকানা বিহীন রোগাক্রান্ত অসহায় সুরুজ মিঞার পাশে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান। ঠিকানা বিহীন সুরুজ মিঞা(৫০)গত কয়েকদিন ধরে রাজারহাট রেলওয়ে স্টেশন ভবনের ফ্লোরে পরিবার নিয়ে বসবাস করছে।সে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের বাসিন্দা।
একদিকে সুরুজ মিঞার পেটে অস্ত্রোপচার করার খরচ জোগাতে হিমসিম খেতে হচ্ছে, অন্যদিকে মাথাগোঁজার শেষ ঠিকানা বসতভিটা তিস্তা নদীর ভাঙনে বসতভিটা হাড়িয়ে হয়েছে বাস্তহারা।
সম্প্রতি, রোগাক্রান্ত সুরুজ'কে নিয়ে রাজারহাট উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আল মিজান মাহিন তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অসহায় পরিবারের কথা, ভিডিও ও ছবি পোস্ট করেন। সোমবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান সুরুজ মিঞার পরিবারের খোজ খবর নিয়ে পাশে থাকাসহ আবাসনে স্থায়ীভাবে থাকার আশ্বাস প্রদান করেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে চাল,ডাল,তেল,কম্বলসহ শুকনো খাবার হস্তান্তর করেন। অসহায় পরিবারের জন্য সাময়িকভাবে বাসমা ফাউন্ডেশন থাকার বন্দবস্ত করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম।