রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নানকে নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহীদবাগ ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার খোর্দ্দভূতছাড়া গ্রামের মৃত জামাত আকন্দের পুত্র।
কাউনিয়া থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির চেষ্টা, ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার বিকেলে তাকে রংপুর আদালতে চালান করা হয়েছে।