।লালমনিরহাটের কালীগঞ্জে কাশীরাম আলিম মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শামসুজ্জামান রতন কে স্ব-পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন মাদ্রাসার শিক্ষার্থী অভিভাবক ও সাধারণ মানুষ।
বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় তিনঘন্টা লালমনিরহাট বুড়িমারী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন করেন।সড়ক অবরোধ ও মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানায়, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুজ্জামান রতনের কে জোর করে অন্যায় ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ছুটিতে পাঠিয়ে তার জায়গায় একজন কে অতিরিক্ত দায়িত্বে বসানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এ নিয়ে উত্তাল হয়ে ওঠে স্কুলের শিক্ষার্থীরা, মহাসড়কের যানজট শুরু হলে,সেনাবাহিনী ঘটনাস্থলে এসে প্রাথমিক শিক্ষা অফিসার সহ, শিক্ষার্থীদের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মাদ্রাসার বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং অভিভাবকেরা।দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মাদ্রাসা ক্যাম্পাসে এসে দেখা করেন, তিনি জানান, এলাকাবাসী ও কিছু শিক্ষকের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে তদন্তের সাথে অধ্যক্ষ কে ছুটিতে পাঠানো হয়েছে ,ছুটি শেষ হলে তিনি আবার পদে পূর্ণবহাল থাকবেন। তদন্ত রিপোর্ট ঢাকায় প্রেরণ করা হয়েছে সেখান থেকে যে নির্দেশনা আসবে সেটি বাস্তবায়ন করা হবে।