রংপুরে কৃষি প্রণোদনা ও ঋণ বিতরণ সহজ করা সহ ১০ দফা দাবীতে ৭ দিন ব্যাপী বগুড়া টু পঞ্চগড় লংমার্চের অংশ হিসেবে মানববন্ধন করেছে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ।রবিবার সকালে রংপুর প্রেসক্লাব সামনে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করে।
রংপুর জেলার আহবায়ক মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দরন কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কৃষিবিদ মঞ্জুর আহমেদ, মহাসচিব সুলতান আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মেরুদন্ড হলেও কৃষকেরা আজ নানা দুর্ভোগের শিকার। তারা সরকারের প্রতি দ্রুত সময়ে কৃষকের সমস্যা সমাধানে নিন্মক্তো ১০ দফা দাবি কার্যকর করার আহ্বান করেন।
১০ দফা দাবি গুলো হলোঃ-১, আলু, পেঁয়াজ কমিশন গঠন ও উপজেলা ভিত্তিক কাঁচামাল সংরক্ষনাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন করা। ২, ঢাকাসহ সারাদেশে কৃষকের বাজার স্থাপন করা। ৩, কৃষি প্রণোদনা ও কৃষি ঋণ বিতরণ সহজ করা। ৪, সিন্ডিকেট মুক্ত করে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা। ৫, কৃষিজ পণ্য পরিবহণে চাঁদাবাজি টোল প্রথা নির্মূল করে রেলবগি বরাদ্দ করা। ৬,খাস ও পতিত জমি বরাদ্দ সহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু করা। ৭, সরকারিভাবে কৃষি বীমা চালু করা ও ক্ষতি গ্রস্থ কৃষকদের আর্থিক সহয়তা প্রদান করা।৮,সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে ও ক্লিনিকে ৫০ ভাগ ছাড়ে চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা। ৯, জাতীয় সংসদ, অন্যান্য জাতীয় কমিটি ও জেলা/উপজেলা পর্যায়ে মাসিক সভায় অনুপাতিকহারে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।১০, কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।
মানববন্ধন শেষে লংমার্চটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা করেন এবং ২৩ এপ্রিল পঞ্চগড়ে গিয়ে শেষ হবে বলে জানা যায়।