রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা সেলিম মাহমুদের মুক্তির দাবিতে মানব বন্ধন সমাবেশ


প্রকাশ :

রংপুরে সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মহানগর শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, মহানগর কমিটির সদস্য মাজেদুল ইসলাম দুলাল,মিজানুর রহমান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের রংপুর জেলার সংগঠক হিরা মণি হাসি সহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিছু গার্মেন্টস মালিকরা শ্রমিকদের মত প্রকাশের অধিকার দমন করে আসছে। চলমান মামলার পাশাপাশি শ্রমিকদের ওপর নিপীড়ন চালানো হচ্ছে। ইউনিয়ন গঠনের অধিকারকে বাধা গ্রস্ত করতে  গ্রেফতার, মামলা ও পুলিশি হয়রানির মতো কু-কৌশল নিয়েছে কর্তৃপক্ষ।

সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিক ইউনিয়ন ধ্বংসেমালিক পক্ষ ও প্রশাসনের যৌথ ভূমিকা শ্রমিক আন্দোলনেরও পরসরাসরি আঘাত করে। প্রশাসনের এমন ভূমিকা পোশাক শিল্প ও শ্রমিকদের সম্পর্কের ভারসাম্য নষ্ট করছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সমাবেশে অবিলম্বে সেলিম মাহমুদসহ গ্রেফতারকৃত শ্রমিকদের নিঃশর্তসহ মুক্তি শ্রমিকদের হয়রানি,শ্রমিক ছাঁটাই ও সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।