রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

পাটগ্রামে উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শুরু, পাহাড়ায় বিএনপি-জামায়াতের সেচ্ছাসেবীরা


প্রকাশ :

লালমনিরহাটের পাটগ্রামে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাউৎসব।  বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে পুজাউৎসব। আগামী রোববার (১৩ অক্টোবর) প্রতিমাবিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপুজার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলে পুজা উদযাপন কমিটির নেতারা জানিয়েছেন।

হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের পাটগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায় লিটন বলেন, এবার পাটগ্রাম উপজেলার ৮ ইউনিয়ন ও ১ পৌরসভার ২৯ টি পুজা মন্ডবে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজাকে আনন্দ ও উৎসবমুখর করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপুজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পন্ন করতে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসার সদস্যরা ও স্বেচ্ছাসেবকেরা মাঠে কাজ করছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভিলেজেস টিম সার্বক্ষণিক নাজরদারি এবং মনিটরিং অব্যাহত রেখেছে।

পুজা আয়োজক ও পুজা উদযাপন কমিটির একাধিক নেতারা জানিয়েছেন, আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সার্বজনীন এই মহোৎসব সম্পন্ন করতে এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পুজামন্ডবগুলোতে বিএনপি ও জামায়াতের স্বেচ্ছাসেবীরাও রয়েছেন। এতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার হয়েছে।

পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, হিন্দু ভাইদের ধর্মীয় কার্যক্রম ও দুর্গাপুজা নির্ভিগ্নে সম্পন্ন করতে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাসেবী টিম করা হয়েছে। প্রতিটি পুজা মন্ডবে তারা দায়িত্ব পালন করবে। কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে এজন্য আমরা সবসময় পাহাড়ায় থাকবো।‘  

পাটগ্রাম উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা কাজী আবুল কালাম আজাদ বলেন, হিন্দু ভাইদের দুর্গাপুজার সময় যেন কোনো কুচক্রী মহল কোনোরুপ বিশৃঙ্খলার সৃষ্টি করতে না পারে এজন্য সকল নেতাকর্মীকে সজাগ থাকতে বলা হয়েছে। প্রত্যেকটি পুজামন্ডবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াতের স্বেচ্ছাসেবীগণ মোতায়েন থাকবে।