রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর নগরীতে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বুধবার অর্ধবেলা ধর্মঘটের ডাক ব্যবসায়ীদের


প্রকাশ :

রংপুর নগরীতে আজ বুধবার অর্ধবেলা ধর্মঘটের ডাক দিয়েছে ব্যবসায়ীরা।নিরীহ ফিলিস্তিনীদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সকল দোকান পাট বন্ধ রাখা হবে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি মিলনায়তনে সংগঠনের প্রেসিডেন্ট আকবর আলী ও মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন আশরাফী সংবাদ সম্মেলনে জানান, ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বুধবার (১৬ এপ্রিল) রংপুর নগরীর সুপার মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ,ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশ পুত্তলিকা দাহ ও ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কর্মসূচী পালন করা হবে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচী চলাকালে নগরীর সকাল দোকান পাট বন্ধ থাকবে। এতে রংপুর নগরীর ১৫৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, চিকিৎসক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবীদসহ নানা শ্রেণি পেশার মানুষ সংহতি জানিয়ে অংশ নেবেন। এ সময় ইসরায়েলের সকল পণ্য বয়কটের সিদ্ধান্তের ঘোষণা দেওয়াহয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সুপার মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল, জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, রংপুর চেম্বার অব-কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক এমদাদ হোসেন, জুয়েলারী ব্যবসায়ী সমিতির সংগঠক আব্দুল আলী মবুলু, মটরসাইকলে পাটর্স ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমানসহ অন্যরা।