রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

ড. ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বিশ্বমানের দেশ গড়তে হবে: সারোয়ার ওয়াদুদ চৌধুরী


প্রকাশ :

দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বিশ্বমানের একটি দেশ গড়তে হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

সারোয়ার ওয়াদুদ চৌধুরী বলেন, বাংলাদেশকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ি, নিজেকে শুদ্ধ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি, দুর্নীতি করবো না, দুর্নীতি কাউকে করতে দিবো না। পরকালীন মুক্তির কথা চিন্তা করে বাংলাদেশের মজলুম জনগণের একমাত্র আকাঙ্ক্ষা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া।

সৎ, সাহসী ও নিবেদিত দায়িত্বশীল দেশপ্রেমিকদের নিয়ে আহ্বায়ক কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, মজলুম জনগণের সেবায় সহসাই সকল স্তরে ও সকল সেক্টরে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি গঠন সম্পন্ন হবে, ইনশাআল্লাহ।

এসময় প্রধান অতিথি গাজায় হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ করে বলেন, মানব সৃষ্টির মহান উদ্দেশ্য প্রতিপালন, বাবা আদম ও মা হাওয়া (আঃ) থেকে সৃষ্ট সকল ধর্মের অনুশাসন দেশপ্রেম ঈমানের অঙ্গ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দিব আল আজাদ, সাবেক রাষ্ট্রদূত ডক্টর মো. রফিকুল ইসলাম, নুরুল হুদা চৌধুরী মিলু। বক্তব্য রাখেন- আব্দুল আজিজ সরদার, অধ‍্যক্ষ আব্দুর রউফ, অধ্যক্ষ রবিউল হাসান, শাহ জালাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শেখ ইসলাম, কল্যাণ মুখার্জি, সাংবাদিক নুর ইসলাম, নজরুল ইসলাম মল্লিক, আহসান হাবিব, সোহরাব হোসেন সবুজ, ইমাম হোসেন সেলিম, ইসহাক গাজী, সেলিনা আক্তার, মো. ওমর ফারুক, কাজী মশিয়ার রহমান, এইচ এম আহসান বিপ্লব, জেড এইচ রাজা, সালাউদ্দিন প্রমুখ।

অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদের সভাপতি, নজরুল গবেষক ও কবি এইচএম সিরাজের সভাপতিত্বে যশোরের নওয়াপাড়া এলবি টাওয়ারে আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থেকে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সকল কার্যক্রমে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেন- যশোর নওয়াপাড়া মডেল কলেজের সাবেক অধ্যক্ষ এফএমএ রউফ, মঞ্জুর হোসেন ঈশা, নাজমুল আজম ডেভিড, অধ্যাপক মো. মোক্তার আলী, প্রকৌশলী মো. মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক সৈয়দ শাহাবুদ্দিন আলম, অধ্যাপক মো. আব্দুর রউফ, মুফতি নুরুল আমিন, অধ্যাপক আব্দুস ছালাম, কাজী আক্তার হোসেন, মো. রকিবুল ইসলাম, ইমারুল হকসহ দেশদরদীন প্রমুখ।