রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

সরকারের বিরুদ্ধে প্রচারণা: নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ৩ নেতাকর্মী আটক


প্রকাশ :

সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগে লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক তিন নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার সন্ধ্যা ও রাতে লালমনিরহাট শহরের হাসপাতাল ও জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম। তিনি শহরের খুটামারা এলাকার বাসিন্দা। লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মামুন ও সাবেক সদস্য রনি ইসলাম। তারা শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার (এসপি) তরিকুল ইসলাম বলেন, 'নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতারা বর্তমান সরকারের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। আটক ভাইস চেয়ারম্যান এরশাদুল করিম আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমানের এপিএস ছিলেন। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।'