ফিলিস্তিনের মানুষের উপর ইসরায়েলের বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের অংশ হিসেবে লালমনিরহাটের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫ঃ৩০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক তুষভান্ডারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
সমাবেশে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনের জনগনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তারা। এ সময় ইসরায়েলের পণ্য বয়কটসহ জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোঃ রুহুল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ জয়নুল আবেদীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি সহকারী অধ্যাপক মোঃলুৎফর রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্রীড়া ও যুববিভাগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।