রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

রংপুর সিটি কর্পোরেশনের ৩৩ ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্ব বন্ঠন


প্রকাশ :

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর নাগরিক সেবা ব্যাহত হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা সচল রাখতে সিটির ৩৩টি ওয়ার্ডে কাউন্সিলর নিয়োগ দেওয়া হয়েছে।কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।সোমবার (৭ অক্টোবর)রাতে রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রাণী রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলরের দায়িত্ব বন্ঠন পাওয়া কর্মকর্তারা হলেন- রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী (১৮ ও ১৯ নং ওয়ার্ড), স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রায়হান কবির (২০ ও ২৫ নং ওয়ার্ড), বিটিসিএলের জেনারেল ম্যানেজার-২ (উত্তরাঞ্চল) এজেডএম তাইয়ার (২৯ ও ৩০নং ওয়ার্ড), গণপূর্ত অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল আলম (২ ও ১৬নং ওয়ার্ড)।সওজ-এর তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুর রহিম (৫ ও ১০নং ওয়ার্ড), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাাবধায়ক প্রকৌশলী মোঃআবুল কালাম আজাদ (৪, ৫ ও ৬নং ওয়ার্ড), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ আবুল মনছুর (১ ও ২৪ নং ওয়ার্ড), বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী হাসনাত জামান (২১ ও ৩১ নং ওয়ার্ড), উপ-পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ ওয়াজেদ আলী (১ ও ১০ নং ওয়ার্ড)।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক কাজী নজমুজ্জামান (৭, ১৭ ও ৩৩ নং ওয়ার্ড), পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ গণি (১০, ২২ ও ২নং ওয়ার্ড), বিভাগীয় বন কর্মকর্তা স্মৃতি সিংহ রায় (১১, ১২ ও ১৪ নং ওয়ার্ড)।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজিজুর রহমান (২৬ ও ২৭নং ওয়ার্ড), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আকিদুল ইসলাম (১৫ ও ২৮নং ওয়ার্ড) এবং সিটি করর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ২০নং ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

রংপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় বলেন, নাগরিক সেবা সচল করতে সরকার এ উদ্যোগ নিয়েছে।