রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ সারাদেশ

উর্মিকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশ :

লালমনিরহাট সচেতন নাগরিক সমাজ , সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির চাকরিচ্যুতি ও আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। তাপসী উর্মি শহীদ আবু সাঈদকে সন্ত্রাসী বলে আখ্যা এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তি করেছিলেন। বক্তারা তার মন্তব্যকে নিন্দা জানিয়ে দ্রুত স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়।

লালমনিরহাট সচেতন নাগরিক সমাজের নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাপসী তাবাসসুম উর্মি ছাত্র-জনতার আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করেছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন। তারা শহীদ আবু সাঈদ ও ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে দ্রুত বহিষ্কারের দাবি করেন। দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন। ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাবলু বলেন, উর্মির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়া উচিত এবং তার শাস্তির দাবি জানানো হয়।

লালমনিহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, বিষয়টি নজরে আসার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাকে  অবমুক্ত করে পাঠিয়ে দিই। তার ফেসবুক আইডিতে যে লেখা ছিল তা অত্যন্ত আপত্তিকর। তার বিরুদ্ধে এখানে কিছু করার নেই, যা সিদ্ধান্ত ঢাকায় সরকার নেবে।